রোমান্টিক কবিতা


এ পৃথিবী সাক্ষী
আহাদুল ইসলাম সুমন

আমি একজনকে ভালবাসি-
নাম তার বলব না,
শত কষ্ট দিলেও তাকে-
আমারে সে ভুলেনা।

গোলগাল চেহারা তার মিষ্টি মধুর হাসি,
অকপটেই বলেছিলাম একদিন তোমায় ভালবাসি
আমার কথায় সায় দিয়ে বলে আহাদ ভাই-
তুমি ছাড়া য়ে এ জীবনে আমার কেহ নাই।

আমি বললাম চিন্তা করো না “ওহে আমার লক্ষ্মী”,
তোমায় মোর ঘরণী করব-এ পৃথিবী সাক্ষী।
************************** 
সুন্দর সুন্দর লেখা পাঠান এই contact.to.mais@gmail.com ই-মেইল আইডিতে।

Contact for ad