বজ্রপাতের দোয়া ও তাসবিহ

বজ্রপাত হচ্ছে আসমানি দুর্যোগ। মানুষকে অন্যায় থেকে বিরত রাখার একটি সতর্কবার্তাও বটে। এ বজ্রপাত আল্লাহ তাআলা শক্তিমত্তার এক মহানিদর্শন।

রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যখন বজ্রের শব্দ শুনতেন বা বিদ্যুতের চমক দেখতেন তখন সঙ্গে সঙ্গে বলতেন-

اَللَّهُمَّ لَا تَقْتُلْنَا بِغَضَبِكَ وَ لَا تُهْلِكْنَا بِعَذَابِكَ وَ عَافِنَا قَبْلَ ذَلِكَ
উচ্চারণ : ‘আল্লাহুম্মা লা তাক্বতুলনা বিগাদাবিকা ওয়া লা তুহলিকনা বিআজাবিকা, ওয়া আ’ফিনা ক্ববলা জালিকা।’ (তিরমিজি)

অর্থ : ‘হে আমাদের প্রভু! তোমার ক্রোধের বশবর্তী হয়ে আমাদের মেরে ফেলো না আর তোমার আজাব দিয়ে আমাদের ধ্বংস করো না। বরং এর আগেই আমাদেরকে ক্ষমা ও নিরাপত্তার চাদরে আবৃত করো।’


বজ্রপাত থেকে হেফাজত থাকার তাসবিহ
বজ্রের আক্রমণে মৃত্যু থেকে বাঁচতে ছোট্ট একটি তাসবিহ পড়ার কথা এসেছে হাদিসের বিখ্যাত গ্রন্থ মুসান্নেফে আবি শায়বায়। তাতে বলা হয়েছে, যে ব্যক্তি এ তাসবিহ পড়বে-
سُبْحَانَ اللهِ وَبِحَمْدِهِ
উচ্চারণ : ‘সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি।’(মুসান্নেফে আবি শায়বায়)

সে বজ্রপাতের আঘাত থেকে মুক্ত থাকবে।

সমাজকে বদলে দিতে চান?

সমাজকে বদলে দিতে চান?

সমাজকে বদলে দিতে জনকল্যাণমূলক সংঘ গড়া জরুরী। সুস্থ্য মন-মানসিকতা নিয়ে একতাবদ্ধ হয়ে বিভিন্ন জনকল্যাণমূলক সংঘ গড়ে আমরাই ‘মাওহা ইউনিয়ন’কে সকলক্ষেত্রে এগিয়ে রাখতে পারি।

বিদ্যালয়ে যাতায়াতের জন্য সড়ক চাই!

গৌরীপুর উপজেলাধীন মাওহা ইউনিয়নের অন্তর্গত ধারাকান্দি গ্রামের “১১০ নং ধারাকান্দি সরকারী প্রাথমিক বিদ্যালয়”-এ যাতায়াতের জন্য কোন সড়ক নাই। ফলে-

  • শিক্ষক-শিক্ষার্থীদের যাতায়াতে সমস্যা হচ্ছে;
  • বিদ্যালয়ে আশানুরূপ উন্নয়ন হচ্ছে না;
  • শিক্ষা কর্মকর্তাগণ বিদ্যালয়ে পরিদর্শনে আসছে না;
  • উৎসব-অনুষ্ঠান ও বিভিন্ন দিবসে শোভাযাত্রা করা যাচ্ছে না;
এমতাস্থায় উক্ত কারণের প্রেক্ষিতে সড়ক নির্মাণ করার জন্য সংশ্লিষ্ঠ কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছি।

অনুরোধক্রমে,
ধারাকান্দি গ্রামবাসীর পক্ষে
ধারাকান্দি সরকারী প্রাথমিক বিদ্যালয়

নয়ানগর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রী ময়মনসিংহ বিভাগের চ্যাম্পিয়ন


প্রতিযোগিতা: আন্ত: প্রাথমিক বিদ্যালয় ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা
উদ্যোগে: ময়মনসিংহ বিভাগের বিভাগীয় উপ-পরিচালকের কার্যালয়
স্থান: ময়মনসিংহ জিলা স্কুল হোস্টেল মাঠ, ময়মনসিংহ
তারিখ ও বার: ৫ ফেব্রুয়ারি, ২০১৯। মঙ্গলবার

ভূমিকম্পের সময় আমাদের করণীয় কী?


যেহেতু
ভূমিকম্পের কোনো পূর্বাভাস দেয়ার যন্ত্র নেই, তাই নিজেদের সতর্কতা সচেতনতাই হচ্ছে একমাত্র ভরসা  
  
আসুন জেনে নিই ভূমিকম্পের সময় আমাদের করণীয় কী? 
  

মাওহা ইউনিয়নে স্বেচ্ছাশ্রমে প্রায় ২ কি.মি রাস্তা সংস্কার

মঙ্গলবার (৩ জানুয়ারী/১৭) সকালে মাওহা ইউনিয়নে স্থানীয় ‘বন্ধুর বাঁধন একতা ছাত্র সংঘ’-এর সদস্যের স্বেচ্ছাশ্রমে প্রায় ২ কিলোমিটার রাস্তা ভরাট করে সংস্কার করা হয়েছে।

মাওহা ইউনিয়নে ‘মুক্তিযোদ্ধা মিজাজ খাঁন স্মৃতি পরিষদ বৃত্তি প্রকল্প-২০১৬’ অনুষ্ঠিত

গৌরীপুরে বীর মুক্তিযোদ্ধা মিজাজ খাঁন স্মৃতি পরিষদ বৃত্তি ও পুরস্কার বিতরণ ২০১৬ সোমবার (২৬ ডিসেম্বর/১৬) অনুষ্ঠিত হয়েছে। ৪নং মাওহা ইউনিয়নের কুমড়ী গ্রামে বীর মুক্তিযোদ্ধা মিজাজ খাঁন টেকনিক্যাল স্কুল এন্ড বিএম কলেজে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

সুরিয়া নদীর উপর কিল্লা তাজপুর সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন

গৌরীপুর উপজেলাধীন ৪নং মাওহা ইউনিয়নের বহুযুগের প্রতিক্ষিত ভূটিয়ারকোনা বাজার সংলগ্ন ভূটিয়ারকোনা-কিল্লা তাজপুর সড়কের সুরিয়া নদীর উপর কিল্লা তাজপুর সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন মাননীয় সংসদ সদস্য, ১৪৮, ময়মনসিংহ-৩ (গৌরীপুর) আসনের প্রখ্যাত বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এড. নাজিম উদ্দিন আহমেদ।

মাওহা ইউনিয়নের আহমদপুর কাচারী বাজার থেকে ঢাকাগামী অফিস টাইম বাস সার্ভিস চালু

সু-খবর! সু-খবর!! সু-খবর!!!
*ঢাকায় চাকরীরত ভাই-বোনদের জন্য অফিস টাইম বাস সার্ভিস*

গৌরীপুর উপজেলাধীন ৩নং অচিন্তপুর, ৪নং মাওহা ও ৫নং সহনাটি ইউনিয়নের অধিবাসীগণ যারা ময়মনসিংহ, গাজীপুর ও ঢাকায় কর্মরত কিন্তু কোন কারণে বাড়িতে আসার পর ভোরে গিয়ে ডিউটি করতে পারেন না তাদের জন্য এই অফিস টাইম বাস সার্ভিস। নিম্নে এই সার্ভিসের বিবরণ দেওয়া হল:

“মন্ডল এন্টারপ্রাইজ”
কাচারী বাজার-শাহগঞ্জ-গৌরীপুর-ময়মনসিংহ-ঢাকা

ছাড়ার সময়:
কাচারী বাজার হইতে:
ভোর ৪.৪০ মিনিটে
ঢাকা হইতে:
সকাল ১০.৩০ মিনিটে

কাউন্টারসমূহ:
কাচারী বাজার
01744-481479
শাহগঞ্জ বাজার
01762-215194
অচিন্তপুর বাজার

01795-956338

সুপারভাইজারের মোবাইল: 01717-884722
(যে কোন কারণে সময়সূচী পরিবর্তন হতে পারে তাই সুপারভাইজারকে কল দিয়ে নিশ্চিত হউন।)
 
এই রকম আরো একটি অফিস টাইম বাস সার্ভিস ভূটিয়ারকোনা বাজার থেকে ভোর ৫টায় ছাড়ার জন্য ‘মন্ডল এন্টারপ্রাইজ’ কর্তৃপক্ষকে বিনীত অনুরোধ জানাচ্ছি।

ধন্যবাদান্তে,
আহাদুল ইসলাম (সুমন)
সম্পাদক ও প্রকাশক
মাওহা ইউপি ওয়েব পোর্টাল
www.maohaup.blogspot.com

তিনটি লক্ষ্য নিয়ে কাজ করছে বীরঙ্গনা সখিনা সিলভার পেন অ্যাওয়ার্ড কমিটি

এসিক ও ক্রিয়েটিভ এসোসিয়েশন-এর সহযোগিতায় ‘‘দি ইলেক্টোরাল কমিটি ফর বীরঙ্গনা সখিনা (বি.এস) সিলভার পেন অ্যাওয়ার্ড’’ নিম্নোক্ত তিনটি লক্ষ্য নিয়ে কাজ করছে:

১. ইতিহাস ঐতিহ্যকে ধরে রাখা ও সমৃদ্ধ করা
আনুমানিক চারশত বছর পূর্বে অর্থাৎ সম্রাট জাহাঙ্গীরের আমলে ময়মনসিংহের গৌরীপুরে ঐতিহাসিক রণক্ষেত্রে বীরঙ্গনা সখিনা নিহত হন। মোগল আমলের ইতিহাসে সখিনার বীরত্বগাথা স্বর্ণাক্ষরে লেখা রয়েছে। স্বামীর প্রতি সখিনার গভীর ভালবাসা ও গৌরীপুরের কিল্লাতাজপুরের যুদ্ধে তার আত্মদানের স্মৃতিকে অবিস্মরণীয় করে রাখার জন্য ইলেক্টোরাল ভোটের মাধ্যমে অ্যাওয়ার্ড প্রদান কর্মসূচী গ্রহণ করা হয়েছে। রণবীর সখিনা বিবির মাজার গৌরীপুর উপজেলার মাওহা ইউনিয়নের কুমড়ী গ্রামে অবস্থিত।

২. ইলেক্টোরাল ভোটিং সিস্টেম প্রবর্তন
যোগ্যতার ভিত্তিতে ইলেক্টোরাল মেম্বারদের ভোট পাওয়ার পয়েন্ট প্রদান। পরীক্ষামূলকভাবে এর প্রয়োগ ও সাফল্য এবং ইলেক্টোরাল ভোটের ফলাফলের মাধ্যমে অ্যাওয়ার্ড বিজয়ীদের ঘোষণা।
বি:দ্র: ২০০৬ সালে ইলেক্টোরাল ভোট নিয়ে গবেষণা করা হয়। যার ফলে এ দেশে জাতীয় ইলেক্টোরাল কমিটি, ইলেক্টোরাল কলেজ, ইলেক্টোরাল স্কুল, ইলেক্টোরাল কমিটি ইত্যাদি ইলেক্টোরাল সংগঠন গঠন করা হয়।

৩. বিশেষ অবদানের জন্য অ্যাওয়ার্ড
বৃহত্তর ময়মনসিংহ জেলায় বা বিভাগে কোন বিশিষ্টজন উল্লিখিত চার বা একাধিক ক্ষেত্রে প্রশংসনীয় বিশেষ অবদান রেখেছেন, তাদের নিকট থেকে প্রোফাইল সংগ্রহ করে ভোটের মাধ্যমে অ্যাওয়ার্ড বিজয়ী ঘোষণা করা।

আরও পড়ুন:

‘বীরঙ্গনা সখিনা সিলভার পেন অ্যাওয়ার্ড’ পেলেন ১০ জন গুণী

রঙ্গিলা শাহ মাজারে দুই দিনব্যাপি ফকির সাধু পাগল মজনুর মেলা




ফকির সাধু মজনুর মেলা:
উদ্ধোধন: বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নাজিম উদ্দিন, এমপি
সার্বিক ব্যবস্থাপনায়: রমিজ উদ্দিন স্বপন, চেয়ারম্যান (মাওহা ইউপি)
সঞ্চালনায়: সাংবাদিক জহিরুল হুদা লিটন
তারিখ: ১২ ও ১৩ নভেম্বর/২০১৬
স্থান: রঙ্গিলা শাহ মাজার, কুমড়ী, মাওহা ইউপি-গৌরীপুর।
ময়মনসিংহের গৌরীপুর উপজেলাধীন মাওহা ইউনিয়নের কুমড়ী গ্রামে সাধক শাহ সূফী হযরত ফছি পাগলা বাবার স্মরনে অনুষ্ঠিত হয়েছে দিন ব্যাপী ফকির সাধক পাগল মজনুর মেলা বাউল গানের আসর উল্লেখিত কুমড়ী গ্রামের শাহ সূফী হযরত আলীম উদ্দিন ওরফে রঙ্গিলা শাহ (রঃ) মাজার শরীফ সংলগ্ন এই মেলার উদ্বোধন করেন বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নাজিম উদ্দিন আহামেদ এমপি উপজেলার ৪নং মাওহা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রমিজ উদ্দিন স্বপনের সার্বিক ব্যবস্থাপনায় এই মেলা বাউল আসরের আয়োজন করা হয়েছে দেশের বিভিন্ন অঞ্চল থেকে শত শত সূফী, সাধক, পাগল, মজনু, সন্নাসী বাউল শিল্পীরা এতে স্বতস্ফূর্ত ভাবে অংশ গ্রহন করেন মেলার ১ম দিন শনিবার (১২নভেম্বর) রাতে মিলাদ মাহফিল আলোচনা সভা শেষে শুরু হয় বাউল গানের আসর সাংবাদিক জহিরুল হুদা লিটনের সঞ্চালনায় এতে বাউল গান পরিবেশন করেন বাউল শিল্পী কুষ্টিয়ার তৌহিদুল ইসলাম, নেত্রকোনার মদনের নুরুজ্জামান, ময়মনসিংহের হালুয়াঘাটের গিয়াস উদ্দিন, উদীচীর ফেরদৌস, রফিক সরকার, রাজিব বনিক, গৌরীপুরের আব্দুর রাশিদ, শিশু বাউল শিল্পী পালাশ, সাথী প্রমুখ রবিবার বাদ মাগরিব আধ্যাত্মিক সামা, বাদ এশা বাউল সংগীত পরিবেশনা বাদ ফজর আখেরী মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয় ২দিন ব্যাপী এই মেলা ইউপি চেয়ারম্যান রমিজ উদ্দিন স্বপন জানান গাজীপুর জেলার জয়দেবপুর থানার পোড়াবাড়ির বিখ্যাত সাধক শাহ সূফী হযরত ফছি পাগলা বাবার স্মরণে এই মেলার আয়োজন করা হয়েছে।

তাজপুর দুর্গ সম্পর্কে জানুন

তাজপুর দুর্গ, কিল্লা তাজপুর, গৌরীপুর-ময়মনসিংহ।
তাজপুর দুর্গ  স্থানীয়ভাবে কিল্লা তাজপুর নামে পরিচিত। বোকাইনগর দুর্গ থেকে প্রায় দশ কিলোমিটার উত্তর-পূর্বে এটি অবস্থিত। স্থানীয় জনশ্রুতি অনুসারে, সুলতান দ্বিতীয় সাইফুদ্দীন ফিরুজ শাহের (১৪৮৬-১৪৮৯) এক সেনাপতি মজলিস খান হুমায়ুন তার কামরূপ অভিযান কালে এ দুর্গ নির্মাণ করেছিলেন। ষোল শতকের শেষ দিকে বারো ভূঁইয়াদের উত্থানকালে এ দুর্গ বোকাইনগর দুর্গের অধিপতি উসমান খানের মিত্র নাসির খান ও দরিয়া খানের নিয়ন্ত্রণে ছিল। ১৬১১ খ্রিস্টাব্দে নাসির খান ও দরিয়া খান মুগলদের কাছে আত্মসমর্পণ করেন। কিছুদিন দুর্গটির কর্তৃত্ব নিয়ন্ত্রণ করার পর উসমান খানও পলায়ন করেন এবং মুগলদের হাতে দুর্গটির পতন ঘটে। এর পর এটি মুগলদের স্থানীয় প্রশাসনিক কেন্দ্র হিসেবে ব্যবহূত হচ্ছিল।
বর্তমানে দুর্গটির কাঠামোগত কোনো অস্তিত্ব নেই। সমস্ত এলাকাটিই এখন ধানক্ষেতে পরিণত হয়েছে। তবে দুর্গের দেওয়ালের একটি অংশ এবং তার আশেপাশে ছড়িয়ে ছিটিয়ে থাকা অসংখ্য ইট ও ভাঙা মৃৎপাত্রের টুকরা এখনও দেখতে পাওয়া যায়। ব্রহ্মপুত্রের একটি শাখানদীর প্লাবনে দুর্গপ্রাচীরের দক্ষিণ-পূর্ব কোণা ধ্বংসপ্রাপ্ত হলে আকস্মিকভাবে দুর্গের একটি ইটের কাঠামো দৃষ্টিগোচর হয়। উন্মোচিত কাঠামোটি প্রায় ৪.৫৭ মিটার উঁচু, ভিত্তিতে এর প্রশস্ততা প্রায় ৯.১৪ মিটার এবং উপরের দিকে এটি ক্রমশ সরু হয়ে গেছে।
সূত্র: বাংলাপিডিয়া [সংগ্রহে: সুমন আহাদ]

‘বীরঙ্গনা সখিনা সিলভার পেন অ্যাওয়ার্ড’ পেলেন ১০ জন গুণী

‘দি ইলেক্টোরাল কমিটি ফর বীরাঙ্গনা সখিনা সিলভার পেন অ্যাওয়ার্ড কমিটি’র উদ্যোগে বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য ময়মনসিংহ বিভাগের ১০ গুণীজনকে ‘বীরাঙ্গনা সখিনা সিলভার পেন অ্যাওয়ার্ড-২০১৪
’ প্রদান করা হয়েছে।

সোমবার (৭ নভেম্বর) দুপুরে ময়মনসিংহ পৌরসভার শহীদ সাহাব উদ্দিন মিলনায়তনে গুণীজনদের হাতে এ অ্যাওয়ার্ড তোলে দেয়া হয়।

অ্যাওয়ার্ডপ্রাপ্তগণ হলেন-
১.সমাজসেবায় অবদানের জন্য ময়মনসিংহ পৌরসভার মেয়র ইকরামুল হক টিটু, গৌরীপুর পৌরসভার সাবেক চেয়ারম্যান ডা. আব্দুল মান্নান, কেন্দুয়া নিঝুম পার্কের প্রতিষ্ঠাতা ও অবসরপ্রাপ্ত জেলা জজ লতিফ আহমেদ খান;
২.শিল্পকলা, শিক্ষা, ভাষা ও সাহিত্যে অবদানের জন্য গৌরীপুরের ছড়াকার আজম জহিরুল ইসলাম, নান্দাইলের কবি আবদুল হান্নান ইউজেটিস,
৩.ভাষা ও সাহিত্যে কেন্দুয়ার নাট্যকার শফিকুল ইসলাম খান,
৪.গবেষণায় গৌরীপুরে কৃষি যন্ত্রপাতির উদ্ভাবক আব্দুল্লাহ কেনু মিস্ত্রী,
৫.সাংবাদিকতা ও আলোকচিত্রে অবদানের জন্য গৌরীপুরের প্রবীণ সাংবাদিক ও অধ্যাপক কাজী এমএ মোনায়েম, গৌরীপুরের মফস্বল সাংবাদিক আনোয়ার হোসেন শাহীন এবং নিউজবাংলাদেশ.কমের গৌরীপুর উপজেলা সংবাদদাতা রাকিবুল ইসলাম রাকিব।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ডিন পরিষদের আহ্বায়ক প্রফেসর আব্দুর রশীদ। অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানটি উদ্বোধন করেন সংসদ সদস্য ও মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ।

সংগঠনের প্রেসিডেন্ট ফজর আলীর সভাপতিত্বে এতে বিশেষ অতিথির বক্তব্য দেন- ময়মনসিংহ পৌরসভার মেয়র ইকরামুল হক টিটু, নেত্রকোনা এমআইএসটির অধ্যক্ষ ইঞ্জিনিয়ার এমএ জিন্নাহ। ফ্লোরেন্সের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন- সংগঠনের সাধারণ সম্পাদক মুহাম্মদ রায়হান উদ্দিন সরকার।

ময়মনসিংহ জেলার অন্তর্গত গৌরীপুর উপজেলাধীন ৪নং মাওহা ইউনিয়নের কুমড়ী গ্রামে শায়িত বাংলার ঐতিহাসিক ঈশা খাঁর দৌহিত্র ফিরোজ খাঁর সহধর্মিনী ও উমর খাঁর একমাত্র কন্যা বাংলার বীরঙ্গনার নারী সখিনা। তার স্মরণে বীরঙ্গনা সখিনা সিলভার পেন অ্যাওয়ার্ড-এর আয়োজন।

ভূটিয়ারকোনা বাজার গৌরীপুর উপজেলার তরি-তরকারীর ভাণ্ডার!

ছবি: সুমন আহাদ
গৌরীপুর উপজেলার মাওহা ইউনিয়নের ভূটিয়ারকোনা বাজারটি অত্র এলাকার তরি-তরকারীর ভাণ্ডার হিসেবে অভিহিত করা যায়। বিভিন্ন এলাকা থেকে লোকজন এসে এখানে বিভিন্ন প্রজাতির তরি-তরকারী যেমন: লতা, লাউ, কুমড়া, শসা, বিভিন্ন ধরনের শাক-সবজি, টমেটো, গাজর, বেগুন, আলু ইত্যাদি বিক্রয় করে। পক্ষান্তরে, এখান থেকে বিভিন্ন এলাকা থেকে হরেক রকম ব্যবসায়ী এসে বিভিন্ন পণ্য কিনে নিয়ে যায়। এটি শুধু তরি-তরকারীর ভাণ্ডারই নয়, মাছের ভান্ডারও বলা যায়। এ বাজারে সপ্তাহে দু’দিন হাট বসে-শুক্রবার ও সোমবার। প্রতি শুক্রবারে গরুর বিশাল হাট বসে। স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন মন্ত্রণালয়ের মাধ্যমে এ বাজারটি পাকা করা হয়েছে।

বাস সার্ভিস নিয়ে ভাবছেন?

নিরাপদ ট্রাভেলস
(বিলাসবহুল স্লিপিং চেয়ার কোচ সার্ভিস)
সকাল ৭:৩০-
রামপুর-গৌরীপুর-ময়মনসিংহ-ঢাকা।
দুপুর ২:৩০
ঢাকা-ময়মনসিংহ-গৌরীপুর-রামপুর।

সুপারভাইজার/গাড়ী: 01754-712204.
অভিযোগ: 01711-467909.

৩নং অচিন্তপুর, ৪নং মাওহা ও ৫নং সহনাটি ইউনিয়ন গৌরীপুর উপজেলার পূর্বদিকে অবস্থিত। কোন এক সময় এই তিন ইউনিয়নের যাতায়াত ব্যবস্থা দুর্লভ ছিল। বর্তমানে সিএনজি, অটোরিক্সা, টেম্পু, লেগুনা ইত্যাদি সহজলভ্য। তার মধ্যে আর একটি যাতায়াত সুবিধা যোগ হয়েছে এই তিন ইউনিয়ন তথা গৌরীপুরবাসীর জন্য। সেটি হচ্ছে নিরাপদ ট্রাভেলস-যেটি রামপুর থেকে সকাল ৭টা ৩০মিনিটে গাড়ীটি ছাড়ে। এলাকাবাসীর দাবী নিরাপদ ট্রাভেলস কোচটি যেন আরও ভোরে ছাড়ে। বর্তমানে এর সময়সূচি নিম্নে প্রদত্ত হল:

গাড়ী ছাড়ার সময়:
রামপুর-সকাল: ৭:৩০
বেখৈরহাটি-সকাল: ৭:৫৫
শাহগঞ্জ-সকাল: ৮:৩০
ঢাকা-দুপুর: ২:৩০

বি:দ্র: ঈদের সপ্তম দিন পর্যন্ত দ্বিতীয়বার রামপুর থেকে রাত ১১টায় ঢাকার উদ্দেশ্যে এই গাড়ীটি ছাড়বে।
কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে জানা গেছে, আরও একটি বাস তারা অফিস টাইম হিসেবে অতিসত্বর চালু করবে।

>মাইওপো/আইসু/০৫/০৯/২০১৬

Paragraphs (ninety eight in two)-প্যারাগ্রাফ/অনুচ্ছেদ (দুইয়ের মধ্যে আটানব্বই)

নিচের দুটি প্যারাগ্রাফ শিখলেই আটানব্বইটি প্যারাগ্রাফ শিখা হয়ে যায়। এখানে দুই ধরনের প্যারাগ্রাফ দেওয়া হয়েছে। প্রথমটি গুণ সম্পর্কিত আর দ্বিতীয়টি সমস্যা সম্পর্কিত। শুধুমাত্র শূন্যস্থানে প্যারাগ্রাফটির নাম লিখে দিলেই পরিপূর্ণ প্যারাগ্রাফ হয়ে যাবে। 

1. Virtue related (fifty six in one)
Politeness/Dignity  of  labor/  Discipline/  Education/  Honesty/
Courtesy/  Modesty/  Obedience/  Perseverance/  Character/
Dutifulness/  Respect/  Integrity/  Knowledge/  Unity/  Punctuality/

মাওহা ইউনিয়নে নব নির্বাচিত প্রতিনিধিগণদের গণ সংবর্ধনা


*মাওহা ইউপি ওয়েব পোর্টাল:
ময়মনসিংহ জেলার অন্তর্গত গৌরীপুর উপজেলাধীন ৪নং মাওহা ইউনিয়নে নব নির্বাচিত ইউপি চেয়ারম্যান রমিজ উদ্দিন স্বপনকে ১৪ এপ্রিল (বৃহস্পতিবার) পহেলা বৈশাখ দুপুরে ভুটিয়ারকোনা প্রাইমারী স্কুল মাঠে বিশাল গণসংবর্ধনা দেয়া হয়েছে

মাওহা ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স নব নির্মিত ভবনের ‘শুভ উদ্ধোধন’

১২ এপ্রিল (মঙ্গলবার) দুপুরে আনুষ্ঠানিক ভাবে ময়মনসিংহ জেলার গৌরীপুর উপজেলাধীন ৪নং মাওহা ইউনিয়ন পরিষদের নবনির্মিত দ্বিতল ভবনের নির্মান কাজের শুভ উদ্ধোধন করেন সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব ডাঃ ক্যাপ্টেন (অবঃ) মজিবুর রহমান ফকির এমপি।এ উপলক্ষে মাওহা ইউপি চেয়ারম্যান জনাব নূর মোহাম্মদ কালন মাষ্টারের সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় জনাব আলহাজ্ব ডাঃ ক্যাপ্টেন (অবঃ) মজিবুর রহমান ফকির বলেন-প্রধান মন্ত্রী জননেত্রী শেখ হাসিনার গ্রাম বাংলার মানুষের জীবন যাত্রার মান উন্নয়নে নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন সভায় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন উপজেলা প্রকৌশলী বীর মুক্তিযোদ্ধা মোঃ ফজলুল হক, গৌরীপুর থানা অফিসার ইনচার্জ আখতার মোর্শেদ, গৌরীপুর প্রেসকাবের সভাপতি ইকবাল হোসেন জুয়েল, অচিন্তপুর ইউনিয়নের নব নির্বাচিত চেয়ারম্যান শহীদুল ইসলাম অন্তর, উপজেলা আওয়ামীলীগ নেতা এম মেতালেব অচিন্তপুর ইউনিয়ন আওয়ামীলীগ নেতা আব্দুর রাজ্জাকসহ স্থানীয় নেতৃবৃন্দ উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের সার্বিক ব্যবস্থাপনায় ঠিকাদারী প্রতিষ্ঠান ‘মেসার্স তালুকদার ট্রেডার্স৮৭ লক্ষ টাকা ব্যয়ে উক্ত ইউনিয়ন পরিষদের নতুন ভবনটির নির্মান কাজ সম্পন্ন করবে

গজল (আল্লাহু আল্লাহু বল)

আল্লাহু আল্লাহু বল
কথা ও সুর: মোঃ আহাদুল ইসলাম সুমন

আল্লাহু আল্লাহু বল-‘ওগো মুসলমান’- (২বার)
‘লা ইলাহা ইল্লাল্লাহু’ হয় গো তার প্রমাণ।
আল্লাহু আল্লাহু বল-‘ওগো মুসলমান’।

তুমি ছিলে মায়ের গর্ভে, কেমনে আসলে এই ভবে-(২বার)
ভেবে দেখ কে দিল তোমার দেহে প্রাণ।
আল্লাহু আল্লাহু বল-‘ওগো মুসলমান’-
‘লা ইলাহা ইল্লাল্লাহু’ হয় গো তার প্রমাণ।
আল্লাহু আল্লাহু বল-‘ওগো মুসলমান’।

যার খাতিরে সৃষ্টি ধরা, দীদার পাবে না তারে ছাড়া-(২বার)
মনে প্রাণে ভক্তি কর মুহাম্মদ(সা) তার নাম।
আল্লাহু আল্লাহু বল-‘ওগো মুসলমান’ (২বার)
‘লা ইলাহা ইল্লাল্লাহু’ হয় গো তার প্রমাণ।
আল্লাহু আল্লাহু বল-‘ওগো মুসলমান’।

ভেবে অধম আহাদে কয়, আল্লাহকে কররে ভয়-(২বার)
পরকালের পুঁজি কর, পড়রে কুরআন।
আল্লাহু আল্লাহু বল-‘ওগো মুসলমান’
‘লা ইলাহা ইল্লাল্লাহু’ হয় গো তার প্রমাণ।
আল্লাহু আল্লাহু বল-‘ওগো মুসলমান’।
------------------------------------

মাওহা ইউনিয়নে নবনির্বাচিত চেয়ারম্যান, সংরক্ষিত মহিলা ও সাধারণ সদস্য

ময়মনসিংহ জেলার অন্তর্গত গৌরীপুর উপজেলাধীন ৪নং মাওহা ইউনিয়নে ৩১ মার্চ (বৃহস্পতিবার) দ্বিতীয় দফায় অনুষ্ঠিত ইউপি নির্বাচনে নব নির্বাচিত প্রতিনিধিগণ:

নবনির্বাচিত চেয়ারম্যান:
*৪নং মাওহা ইউনিয়নে রমিজ উদ্দিন স্বপন (চশমা, লীগ বিদ্রোহী) ৪৪১২ ভোট পেয়ে বিজয়ী, তার নিকটতম প্রতিদ্বন্ধী আল ফারুক (মোটর সাইকেল, লীগ বিদ্রোহী) পেয়েছে ৩৫৯০ ভোট।

নবনির্বাচিত সংরক্ষিত মহিলা সদস্য:
*৪নং মাওহা ইউনিয়নে সংরক্ষিত আসনে মিনা বেগম, নাজমা বেগম, মোছা. জেসমীন।

নবনির্বাচিত সাধারণ সদস্য:
*৪নং মাওহা ইউনিয়নে সাধারণ আসনে মো. এন্টেশ মিয়া, মো. মতিউর রহমান, রফিকুল ইসলাম হাবুল, মো. . হামিদ, মো. একলাছ উদ্দিন, মো. কামরুজ্জামান, মো. আবুল মিয়া, মো. আব্দুল মান্নান

Contact for ad